অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় সবচেয়ে কার্যকর কিছু টিপস

অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় সবচেয়ে কার্যকর কিছু টিপস
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আজকাল প্রায় কম্পিউটারের কাছাকাছি ফাংশনালিটি পাওয়া যায়। কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর ও র‍্যাম অনেকের ডেস্কটপের থেকেও বেশি হয়ে থাকে। এই সবকিছুই ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে তৈরি। কিন্তু ব্যবহারকারীরা যদি সঠিকভাবে এই শক্তিশালী ডিভাইসগুলো ম্যানেজ করতে না পারেন, তবে ঘটতে পারে বিপত্তি। আজকের টিউনে আমরা জানব এমন কিছু কৌশল যা আপনার অ্যান্ড্রয়েড ফোনকে নিরাপদ রাখতে সহায়তা করবে।

১. নিয়মিত আপডেট

অনেকে ডেটা খরচ করার ভয়ে অ্যান্ড্রয়েড ওএস এবং অ্যাপস আপডেট করতে চান না। কিন্তু এটা হতে পারে ডিভাইস ও আপনার তথ্যের গোপনীয়তার জন্য মারাত্নক হুমকি। বিভিন্ন সময় বিভিন্ন অপারেটিং সিস্টেম ও অ্যাপের কোডে ভুলত্রুটি ধরা পড়ে যা সাইবার হামলাকারীরা লুফে নেয়। ডিভাইস নিয়মিত আপডেট করলে এই ভয় থেকে অনেকটাই মুক্ত
থাকতে পারবেন। এছাড়া লেটেস্ট আপডেট অনেক নতুন ফিচারও নিয়ে আসে।

২. ফোন লক করে রাখুন

অনেকেই আছেন যারা আলসেমির কারনে ফোন লক করেননা। এটা একটা ভয়ঙ্কর বদ-অভ্যাস। আপনি যদি আপনার ফোন লক না করেন, তাহলে এর বিপদ টের পাবেন তখনই, যখন আপনার ফোনটি চুরি হয়ে যাবে, কিংবা অন্য কোনোভাবে বেহাত হবে। সেই দুর্দিনের অপেক্ষা না করে এখনই ফোন লক করে রাখুন। আনলক করার জন্য এখন ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশনের মত সুবিধাজনক পদ্ধতি উপলভ্য আছে। সুতরাং কেন আপনি অরক্ষিত থাকবেন? আর হ্যাঁ, পাসওয়ার্ড ও পিন কোড সেট করার ক্ষেত্রে অবশ্যই এমন কিছু দিবেন যা কেউ অনুমান করতে পারবেনা।

৩. শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য অফিসিয়াল ও সবচেয়ে বিশ্বস্ত অ্যাপ ডাউনলোডের স্থান হচ্ছে গুগল প্লে স্টোর। বাইরে থেকে এপিকে ফাইল এনে ফোনে ইনস্টল করলে নিজের অজান্তেই ভাইরাসের কবলে পড়তে পারেন। গুগল প্লে থেকে কোনো অ্যাপ ডাউনলোডের আগে সেটির রিভিউ এবং অ্যাপটি কতবার ইনস্টল করা হয়েছে তা দেখলে এর জনপ্রিয়তা ও সঠিকতা সম্পর্কে ধারণা পেতে পারেন।

৪. এনক্রিপশন ব্যবহার করুন

অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল ও এক্সটেন্ডেড স্টোরেজ পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে রাখুন। তাহলে পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ কোনোভাবেই আপনার ফোনের কোনো ডেটা এক্সেস করতে পারবেনা। এনক্রিপ্ট না করলে ফোনের মেমোরি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে থাকা তথ্য সহজেই বের করে আনা সম্ভব। এনক্রিপশন চালু করতে স্মার্টফোনের সেটিংসের সিক্যুরিটি সেকশন দেখুন।

৫. পাসওয়ার্ড ম্যানেজমেন্ট

অনেকেই ফোনের মধ্যে নোটস অ্যাপে বিভিন্ন অনলাইন সেবার ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে রাখেন। এটা মারাত্নক ক্ষতিকর একটা অভ্যাস। এভাবে গোপনীয় ডেটা সংরক্ষণ করলে তা বেহাত হওয়ার বড় ধরনের আশঙ্কা থাকে। বরং কোনো পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করুন (যেমন লাস্টপাস)। অথবা গুগল ক্রোমেও পাসওয়ার্ড সেভ করা যায়, যা গুগলের সার্ভারে সুরক্ষিত রাখতে পারেন।

৬. অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করুন

যদি এমন হয়, আপনি একটি অ্যাপ ব্যবহার করছেন না, তাও এটি ফোনে ইনস্টল করা আছে, তাহলে সবচেয়ে ভাল হয় যদি আপনি অ্যাপটি রিমুভ করে ফেলেন। কারণ বিভিন্ন অ্যাপ আপনার ডিভাইসের বিভিন্ন পারমিশন চায়। যত কম অ্যাপ ইনস্টল করবেন, ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিও তত কম থাকবে।

৭. অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ রাখুন

যখন দরকার হচ্ছেনা তখন ফোনের মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ এসব কানেকশন বন্ধ করে রাখুন। এগুলো যেমন আপনার ফোনের ব্যাটারি বাঁচাবে, তেমনি ব্লুটুথ ও ওয়াইফাই হ্যাকের ঝুঁকি থেকেও রক্ষা করবে।
এই টিপসগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনার অ্যান্ড্রয়েড ফোন অনেক নিরাপদ থাকবে এবং আপনার ডিজিটাল লাইফ অনেক বেশি উপভোগ্য হবে। আপনার মতামত টিউমেন্টে জানাতে পারেন।

গুগল কিভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়? আপনার সার্চ রেজাল্ট নির্ভর করে যার উপর

গুগল কিভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়? আপনার সার্চ রেজাল্ট নির্ভর করে যার উপর
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে প্রতিদিন ৩.৫ বিলিয়ন সার্চ হয়। এই লেখাটি পড়ার সময় ইতিমধ্যে ৬০ লাখ সার্চ হয়ে গেছে।
শুনতে অবাক লাগলেও সত্য। ইন্টারনেট লাইভ স্টেটস এর তথ্য মতে তাই।
বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন সার্চ হয় পৃথিবী জুড়ে। এই বিপুল সংখ্যক সার্চার কে গুগল কিভাবে সামলায়?
google searches yearwise
ছোটবেলা থেকেই শুনে আসছি গুগল সব কিছুর উত্তর জানে। গুগলে সার্চ করলে সব পাওয়া যায়। আমরা বড় হয়েছি গুগল ও বড় হয়েছে। সাথে অন্য কোন সার্চ ইঞ্জিন এতটা আগাতে পারেনি। তার আসল কারন হলো গুগলের সার্চ এলগরিদম।
গুগলের সার্চ এলগরিদম অনেক শক্তিশালী। এতটাই শক্তিশালী যে অন্য কোন প্রতিদ্বন্দ্বী দাড়াতে দেয়নি বিগত এক যুগ ধরে।
গুগল সার্চ এলগরিদম বছরে প্রায় ৪০০-৫০০ বার আপডেট নেয় উদ্দেশ্য একটাই, সার্চার কে বেস্ট সার্চ রেজাল্ট দেয়ার জন্যে।
সম্প্রতি গুগল র‍্যাঙ্ক ব্রেইন নামক নতুন কোডিং চালু করেছে যা অভাবনীয়।
গুগল র‍্যাংক ব্রেইন নিয়ে অন্য কোনদিন আলোচনা করব। আজ আলোচনা করব গুগল সার্চ ফ্যাক্টরস নিয়ে।
আমরা যারা ওয়েবসাইটে ব্লগ লিখি তারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান নিয়ে ঘাটাঘাটি করি। সার্চ ইঞ্জিন কি পছন্দ করে আর কি অপছন্দ করে তা জানার চেষ্টা করি।
মজ এর হিসেব মতে গুগল ২০০+ ফ্যাক্টর এর উপর ভিত্তি করে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়। তার মধ্যে কিছু কমন ফ্যাক্টর ছাড়া প্রায় সব গুলোই প্রতি মাসে মাসে আপডেট হয়।

কমন ১০০+ গুগল  ফ্যাক্টর গুলো কি?

কন্টেন্ট বা আর্টিকেল সংক্রান্ত ফ্যাক্টর

  • টাইটেল ট্যাগ এ কিওয়ার্ড
  • কিওয়ার্ড দিয়ে শুরু টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন ট্যাগ
  • কিওয়ার্ড H1 ট্যাগ এর মধ্যে
  • কন্টেন্ট এ Keyword
  • আর্টিকেল এর মাপ
  • Keyword এর ঘনত্ব
  • LSI কিওয়ার্ড ব্যবহার
  • টাইটেল এবং ডেসক্রিপশন ট্যাগে LSI কিওয়ার্ড
  • কন্টেন্ট লোডিং টাইম
  • ডুপ্লিকেট কন্টেন্ট
  • ক্যানোনিকাল রিলেশন
  • গুগল ক্রোম এ সাইট স্পীড
  •  ইমেজ অপ্টিমাইজ
  •  আপডেট কন্টেন্ট
  • আপডেট ধরন
  • পেজ আপডেট এর সময়
  • কিওয়ার্ড প্রথম প্যারাগ্রাফ এ
  • H2, H3 ট্যাগ এ কিওয়ার্ড
  • কিওয়ার্ড অর্ডার
  • ব্যাকলিংক কোয়ালিটি

ডোমেইন সংক্রান্ত র‍্যাংকিং ফ্যাক্টর

  • ডোমেইন রেজিস্ট্রেশন মেয়াদ
  • ডোমেইন-এর বয়স
  • ডোমেইন হাতবদল
  • ডোমেইন এর মধ্যে সার্চ কিওয়ার্ড
  • ডোমেইন এর প্রথম শব্দ কিওয়ার্ড
  • সাব-ডোমেইন এ কিওয়ার্ড
  • ডোমেইন এ কান্ট্রি কোড
  • হুবহু বিজনেস ডোমেইন
  • ডোমেইন ইনফো প্রকাশ রাখুন
  • ডোমেইন অওনার

সাইট সংক্রান্ত গুগল ফ্যাক্টর

  • সাইট এর ভেল্যু
  • কন্টাক্ট পেইজ
  • ট্রাস্টেড ডোমেইন থেকে লিঙ্ক
  • সাইট স্ট্রাকচার
  • সাইট আপডেট
  • পেইজের পরিমান
  • সাইট সাইটম্যাপ
  • সার্ভার লোকেশন
  • এসএসএল সার্টিফিকেট
  • Terms & Condition পেইজ
  • ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন
  • ব্রেডক্রাম্ব
  • মোবাইল ভার্সন
  • ইউটিউব ভিডিও
  • সাইট ইউজার ফ্রেন্ডলি
  • গুগল এনালাইটিক্স ও ওয়েবমাস্টার টুল
  • সাইট রিভিউ

ব্যাকলিংক সংক্রান্ত ফ্যাক্টর

  • পুরোন ডোমেইন
  • রুট ডোমেইন থেকে লিংক
  • সি-ক্লাস আইপি থেকে লিংক
  • পেইজ লিংক এর পরিমান
  • Anchor Text/Alter Text
  • '.edu' '.gov' থেকে আসা লিংক
  • লিংকিং সাইট এর PA (Page Authority)
  • লিংকিং সাইট এর DA (Domain Authority)
  • কম্পেটিটর থেকে লিংক
  • সোশ্যাল শেয়ার
গুগল র‍্যাঙ্কিং গোপন সুত্র পুরোপুরি জানা সম্ভব নয়। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন গুগল র‍্যাঙ্কিং ফ্যাক্টর

অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় সবচেয়ে কার্যকর কিছু টিপস অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় সবচেয়ে কার্যকর কিছু টিপস

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আজকাল প্রায় কম্পিউটারের কাছাকাছি ফাংশনালিটি পাওয়া যায়। কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর ও র‍্যাম অনেকের ডেস...

গুগল কিভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়? আপনার সার্চ রেজাল্ট নির্ভর করে যার উপর গুগল কিভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়? আপনার সার্চ রেজাল্ট নির্ভর করে যার উপর

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে প্রতিদিন ৩.৫ বিলিয়ন সার্চ হয়। এই লেখাটি পড়ার সময় ইতিমধ্যে ৬০ লাখ সার্চ হয়ে গেছে। শুনতে অবাক লাগলেও স...